নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব।
আগামী শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্থানীয় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হবে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকল পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।


