চাঁদপুরে ইয়াবাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডের মিনি মাট সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—স্ট্যান্ড রোড এলাকার মহসিন মোল্লা (৩৫) ও বালিয়া মাঝিবাড়ি এলাকার মো. হামিদ গাজী (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ২০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।