শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

(৩০ আগস্ট) রোববার দুপুরে শাহরাস্তি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন এলাকা ও মেহের ডিগ্রী কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় শাহরাস্তি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বৃক্ষরোপণ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান সোলেমান
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা মোঃ আনোয়ার হোসেনসহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।