স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তিতে সনাতন ধর্মলম্বীর শ্রীশ্রী মনসা পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও শাহরাস্তি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রার ৯ টায় শাহরাস্তি পৌরসভার সাহাপুর জেলে বাড়ি মনসা পূজা মন্ডপ ও শ্রীপুর মনসা পূজামণ্ডপ পরিদর্শন করেন
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি মণ্ডপে পূজারীরা পূজা উদযাপন ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানান
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মনসা পূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান অতিথি ছিলেন
জেলা বিএনপি’র উপদেষ্টা ও শাহরাস্তি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ মনির হোসেনসহ সফর সঙ্গীবৃন্দ।
আরো ছিলেন শ্রীপুর মনসা পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুভাষ বর্মন, সাধারণ সম্পাদক রতন বর্মন, সাহাপুর জেলাবাড়ি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুশীল দে, লক্ষণ চন্দ্র, স্বপন, অর্জুনসহ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ, পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।


