স্টাফ রিপোর্টার:
নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। আর মেধার বিকাশ ঘটায়। তাহলে আমাদের সমাজে যে কোনো খারাপ ধরনের কাজ বা আড্ডা থেকে জন্মে নেওয়া সকল সামাজিক ব্যাধি, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোনে আসক্তি থেকে বিরত থাকবে অর্থাৎ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা করলে কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ হবে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রবীন্দ্র সম্মেলন পরিষদ জেলা শাখার সভাপতি ফারুক আহম্মদ, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যের পূর্বে সদর উপজেলা পরিষদের মিলনায়তনের মঞ্চে সম্মেলক ও একক সংগীত পরিবেশন করেন, রিয়া চক্রবর্ত্তী, দীপা রায় চৈতি, মধুরিমা আচার্যী, শ্রাবণ দাস, সৌমিকা চক্রবর্তী, রুদ্র ঘোষ, অনুপ দাস, আনন মজুমদার, চয়ন সাহা
নাজমুল ইসলাম ইনান ও তবলা শিল্পী অনিক নন্দী। নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী একযোগে, অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান: প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়), মাদ্রাসা, কলেজে ও বিশ্ববিদ্যালয় সমূহে, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার নির্দেশনা দেয়া হয়েছে।


