মাদক কারবারিদের তালিকা এখন ভোটার তালিকার মতো —ওসি ফয়েজ আহমেদ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চান্দ্রা বাজার ঈদগা মাঠে চাঁদপুর মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ।

এসময় তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিভিন্ন পাড়া মহল্লায় মাদকবিরোধী অভিযান করছেন এবং তিনি মাদকের বিরুদ্ধে অবস্থান করেছেন। তারই আলোকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণ মাদক কারবারি ও সেবনকারীদের ধরে পুলিশের কাছে দিচ্ছেন। একজন মাদক কারবারিকে ধরে আদালতে পাঠানো হলে সে জামিন পেয়ে যায়, জামিন পাওয়া প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার। জামিন পাওয়া মানি মুক্ত হওয়া নয় একটা সময় তাকে সাজা ভোগ করতে হয়।

তিনি আরো বলেন, বর্তমানে মাদক এমনভাবে বিস্তার লাভ করেছে, এটা শুধু মাদকের তালিকায় সীমাবদ্ধ নয়, মাদক কারবারিদের তালিকা এখন ভোটার তালিকার মত হয়ে গেছে। এই তালিকা নিয়ে আমরা কাজ করছি। যাকেই ধরছি মাদক না পেলেও ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী হলে তাকে আইনের আওতায় নিয়ে আসছি।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মফুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন, সদর থানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, চাঁদপুর জজকোর্টের আইনজীবী মোঃ শাজাহান খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাব্বির মিয়া, উপদেষ্টা মাহবুব হায়দার জমাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খোরশেদ গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিয়াজী, আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার, সাধারণ সম্পাদক আজাদ বেপারী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইউসূফ খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নূরে আলম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিক পাটওয়ারী, সাবেক ছাত্র নেতা মোঃ মোক্তার হোসেন মাঝিসহ আরো অনেকে।আলোচনা সভা শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণে একটি মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।