লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির আহম্মেদ খান দোয়া ও সমর্থন চেয়ে বিশাল সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আয়োজনে ৮৫নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাছির আহম্মেদ খান তার বক্তব্যে বলেন, আজকে আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সমর্থনের জন্য। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকের উপস্থিতি এটা তা প্রমাণ করে।

তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অত্র ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাই। চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি হিসাবে জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের সন্তান, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিগত সময়ের মতো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।
অনুষ্ঠানে সমাজসেবক ওয়ালীউল্লাহ খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শামিম খান, জাকির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম খান, সহ-সভাপতি মোক্তার হোসেন, হাফিজুল্লাহ খান, লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন, সহ-সভাপতি ফয়সাল হাজরা, লক্ষ্মীপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর রাসেল, সহ-সভাপতি ফয়সাল প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সোহেল পাটোয়ারী। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমবেশস্থলে আসেন।