চাঁদপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব

স্টাফ রিপোর্টার

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেছেন।শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চাঁদপুর বড় স্টেশন ও কোর্ট স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সচিব স্টেশন এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তিনি নদীর পাড় এলাকা পরিদর্শন করেন।পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে তিনি চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের বিরতি নেন তিনি।পরে বিকেল ৩টার দিকে সড়কপথে হরিণা ফেরিঘাট হয়ে শরীয়তপুরের মধ্য দিয়ে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব।এ সময় চট্টগ্রাম বিভাগের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চাঁদপুর স্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসেন ও রেলওয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।