সুবিদপুরে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক সম্পাদক মনির

স্টাফ রিপোর্টার

মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এ স্লোগানকে সামনে রেখে গঠিত ৬২ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবী কমিটিতে ফারুক আহমেদ খানকে সভাপতি এবং সাংবাদিক মনির হোসেন এলএলবিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির অনুলিপি চাঁদপুরের পুলিশ সুপার, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

কমিটির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন সুমন পাটোয়ারী। সহসভাপতিরা হলেন মো. হানিফ মুন্সী, মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, মো. মাহবুব মোল্লা সোহাগ, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ হোসেন নয়ন ও আব্দুল হান্নান পাটোয়ারী।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন মনির হোসেন মিজি, মোরশেদ আলম পাপন পাটোয়ারী, শামীম হাওলাদার, ইমরান হোসেন ও আওলাদ হোসেন।

সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন। সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন মনির হোসেন রুবেল, মোহাম্মদ সাদেক হোসেন ও মো. আবুল কালাম। দপ্তর সম্পাদক মো.আব্দুল কুদ্দুস মিজী এবং সহদপ্তর সম্পাদক মো. আহসান হাবিব।

প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন রুবেল, সহপ্রচার সম্পাদক শাহ আলম উজ্জ্বল, অর্থ সম্পাদক হাসানুর রহমান পাটোয়ারী, সহ-অর্থ সম্পাদক মো. শরীফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ হোসেন, বিষয়ক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র, প্রবাসী কল্যাণ সম্পাদক রহমত উল্লাহ সোহাগ, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মো. কাউসার হামিদ, যুববিষয়ক সম্পাদক মো.মামুন হোসেন, সহ-যুববিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পীরজাদা মো. নাসির উদ্দিন এবং আইনবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন আলহাজ ফারুক হোসেন রিপন মোল্লা, আব্দুর রশিদ মেম্বার, মো. মজিবুর রহমান, মাহবুবুর রহমান আশু খান, গিয়াসউদ্দিন পাটোয়ারী, আবু সাদেক মজুমদার, মাসুদ মজুমদার, আব্দুল হান্নান খান, জাকির হোসেন মেম্বার, মো. রুহুল আমিন, মোতাহের হোসেন মাস্টার, মো. হোসেন মোল্লা, মো. খোরশেদ আলম, মোহাম্মদ মনির হোসেন, মো. বাবুল মজুমদার, মো. কালু পাটোয়ারী, মোহাম্মদ আবুল হাসানাত, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, মো. রহমত উল্লাহ, মো. মোশারফ হোসেন, মোহাম্মদ আরিফ শুক্কুর, মো. হাবিবুর রহমান, অনিক হাসান মাসুম, মো. মনির হোসেন মোল্লা, মো. কামাল হোসেন অভি ও মো. জাহাঙ্গীর পাটোয়ারী। মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।