দীপু মনির বিরুদ্ধে আরেকটি মামলা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরণ ঘটানোর দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। সর্বমোট ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০০ জনকে এ মামলায় আসামি করা হয়।

মঙ্গলবার (২০ আগষ্ট) সদর মডেল থানায় ঢালীরঘাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম খান বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এর আগে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী ও জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় তাদের উপর আকস্মিক হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকাআওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল তাকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমান তিনি রিমান্ডে আছেন।