স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুরে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা ছাত্রদলের নেতা কর্মীরা। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে কয়েকশ পরিবারের মাঝে বিতরণ করা হয় এই খাদ্য সামগ্রী।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খাদ্য সামগ্রী বিতরণ বিষয় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে আমাদের চাঁদপুর জেলায় কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদের দল মত নির্বিশেষে সকলের উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার।


