কচুয়ার নলুয়া বাজারে উদ্বোধনের অপেক্ষায় যমুনা ব্যাংক

মো: মাসুদ রানা:

যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় ও ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারের মাইনুল ইসলাম বাপ্পি ভবনের দ্বিতীয় তলায় যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন হতে যাচ্ছে।

যমুনা ব্যাংক স্থাপনে সকল কার্যক্রম ও প্রস্তুনি সম্পন্ন হতে চলেছে। ইতিমধ্যে এ অ লকে আধুনিকায়ন ও অর্থনৈতকি ভাবে সামলম্বী হিসেবে গড়ে তুলতে এ ব্যাংক উদ্বোধন করা হবে। এ ব্যাংকটি উদ্বোধন করা হলে গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান ও এ অ লের মানুষের বিনিযোগ বৃদ্ধি পাবে, পাশাপাশি বিদেশ থেকে মানিগ্রাম ও রেমিট্যান্সের মাধ্যমে নানান সুবিধা পাবে এলাকাবাসী। বিশেষ করে ব্যবসায়ীদের দুরে কোথাও না গিয়ে নলুয়া বাজারে অবস্থিত যুমনা ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, নলুয়া বাজারে যমুনা ব্যাংক উদ্বোধন হলে আমরা নানান সুবিধা পাবো। তাছাড়া ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান তাই যেকোনো অ লের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য ব্যাংকের গুরুত্ব অপরিসীম। এ বাজারে যমুনা ব্যাংক উদ্বোধন হলে পাল্টে যাবে এ এলাকার অথনৈতিক চিত্র।
যমুনা ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার মো. শাহ আলম মোল্লা বলেন, নলুয়া বাজারে যমুনা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন উপলক্ষে কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পেলে ইতিমধ্যে ওই বাজারের যমুনা ব্যাংকের উপ-শাখার কার্যালয় উদ্বোধন করা হবে।