শাহরাস্তিতে বানভাসিদের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

মো. জামাল হোসেন:

শাহরাস্তিতে বন্যাদুর্গত এলাকার বানভাসিদের মাঝে উপজেলা বিএনপি ও অঙ্গ  সংগঠনের উদ্যোগে ত্রান (উপহার) সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দিনব্যাপী পৌরসভার ২টি ওয়ার্ড ও ৩ ইউপি’র ভিবিন্ন স্তানে পথসভা শেষে এ ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মো: আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য,  শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির সমন্বয়ক, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জি: লায়ন মমিনুল হক। ওই দিন তিনি উপজেলার পৌর শহরের মেহের ডিগ্রী কলেজ (উপলতা) এলাকায় ও মেহের কালিবাড়ি বাজার, মেহের দক্ষিণ-উত্তর ইউপি’র ভোলদীঘি ও কাঁকৈরতলা বাজার, রায়শ্রী দক্ষিণ-উত্তর ইউপির বেরনাইয়া ও উনকিলা বাজারসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে বক্তব্য বলেন

এ দেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।  এটি সম্ভব হয়েছে, সম্প্রতি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে । এই বিজয়কে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। যেখানে থাকবে না হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসা, ধর্ম বর্ণের বৈষম্য। পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে সব দেশেই বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে উন্নয়নের শিখরে পৌঁছেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( ভারপ্রাপ্ত) চেয়ারপারসন তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এ স্বপ্ন দেখছেন।

ওই সময় তিনি বিএনপি’র দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ কোথাও অরাজকতা সৃষ্টি করবেন না। এই দেশ সকল ধর্ম বর্ণ গোষ্ঠী ভেদে সকলের দেশ। এখানে সকল দল এবং মতের মানুষের সমান অধিকার বিরাজমান থাকবে। আপনারা কোন দলের লোকজনের প্রতি অবিচার করবেন না। যদি কেউ এমন সাহস দেখায় তাহলে বিষয়টি তাকে জানিয়ে দেওয়ার অনুরোধ করেন।  মানসিকতার রাজনীতির জন্যই বিএনপি অন্যদের চেয়ে ভিন্ন। পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত বানভাসি মানুষদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, আবুল কালাম আতাহার, সাবেক পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম,পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল, ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব, এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপি নেতা আব্দুস সাত্তার, মাহবুব আলম প্রমূখ।

উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।