কচুয়ায় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়া তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪সেপ্টেম্বর) সকালে তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুফতি মাসুম বিল্লাহ মাদানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক।

তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মোতালেব মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক মো. মহসিন প্রধান, লিটন মাষ্টার,জুরানপুর কলেজের প্রভাষক মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, পরিচালক সদস্য আব্দুর রহমান প্রধান, সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধান ও অভিভাবক আবুল কালাম সরকার সহ আরো অনেকে। এসময় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ১৩জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।