নীলকমলে জেলেদের মাঝে চাউল বিতরণ

হাসান আল মামুন:

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল  ইউনিয়ন পরিষদে কার্ড ধারি জেলেদের মাঝে মা’ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় নীলকমল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বারতবিলের চরে চাউল বিতরণ উদ্বোধন করেন নীলকমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির সিকদার।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুছ ছালাম,  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব মোঃ রিয়াদ হোসেন, , ইউপি সদস্য বৃন্দ। উপস্থিতিতে ৩৪৮৮ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে।