এম.এ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্ট’র কম্বল বিতরণ 

মো. ফাহাদ:

চাঁদপুরের  ফরিদগঞ্জে বিএনপির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান’র ব্যক্তিগত অর্থায়নে  অসহায় শীতার্থ নারীদের  মাঝে  শীতবস্ত্র কম্বল  বিতরন করেন। ৪ জানুয়ারী  সকালে  ফরিদগঞ্জ উপজেলার রুপসা আহম্মদীয়া উচ্চ  বিদ্যালয়ের মাঠে রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  খোরশেদ আলম বেপারীর পরিচালনা এম এ হান্নানের পক্ষে প্রধান  অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি মঞ্জিল হোসেন। প্রধান অতিথি সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন দীর্ঘ ২০ বছরের অধিক সময় ব্যাপী আলহাজ্ব এম. এ হান্নান ফরিদগঞ্জ উপজেলা গরীব দু:খী হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ,শিক্ষাবৃত্তি, স্কুল-কলেজ, মাদ্রাসা,মসজিদ, মক্তব বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাস্তায় ঘাট নির্মাণে এম.এ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্ট’র মাধ্যমে দান অনুদান দিয়ে আসছেন, ইনশাআল্লাহ আগামীদিন গুলোতে এর ধারাবাহিকতা চলমান রাখবেন। যেহেতু তিনি আমাদের ফরিদগঞ্জের জন্য আশীর্বাদ, তাই আগামী সংসদ নির্বাচনে এম এ হান্নানকে আমরা ফরিদগঞ্জবাসী তাঁকে এমপি হিসাবে দেখতে চাই। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদগঞ্জের আহবায়ক ও অভিভাবক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এ উপজেলার প্রতিনিধি। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও অভিন্ন। উপস্থিত নারীদের উর্দ্দেশে তিনি বলেন আপনারা বিগত দিনের শাসন আমল দেখেছেন খুন,হত্যা,হামলা-মামলা, জেল জুলম। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই জাতীয়তাবাদ দল কে আগামী নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত করতে হবে। তাই প্রত্যেকের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে আপনাদের গন সচেতনতা সৃষ্টি করতে হবে। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান অচীরে দেশে ফিরবেন। উল্লেখ্য এম.এ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্ট’র মাধ্যমে  রুপসা উত্তর ইউনিয়নে নারীদের মাঝে  ৯০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ হোসেন বেপারী, উপজেলা বিএনপি’র সদস্য আমির হোসেন (নফর আলী)মুন্সি, মো.হুমায়ুন কবীর টেপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির,এমরান হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন রুপসা উত্তর  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।