মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসায় সংবর্ধনা

মো. ফাহাদ:

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কৃতি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিআইপি জালাল আহমেদের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। প্রবীণ শিক্ষক সুলতান আহমেদের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী এফ এ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদ্রাসার পরিচালক মনিরুল হক ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাও, সুলতান মাহমুদ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেণ, একটি দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধিত করার মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করা একটি মহৎ কাজ। মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাজটি করার উদ্যোগ গ্রহণ করায় এবং এর পিছনে থাকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিআইপি জালাল আহমেদও ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের মনে রাখতে হবে, শিশুরা মাদ্রাসা বা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৪/৫ ঘন্টা ব্যায় করে। বাকী সময়টুকু বাড়িতে মায়ের সান্নিধ্যে থাকে। মায়েরা যদি তাদের সন্তানের লেকাপড়ার প্রতি মনযোগি হয়, তবে মেধাবীদের পিছিয়ে পড়ার সুযোগ নেই।

আলোচনা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে এপ্লাস প্রাপ্ত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।