স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে সপ্তরূপা নিত্য শিক্ষালয়ের ১৫ দিনব্যাপী নৃত্য কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়াম ভবনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
নৃত্য কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।
অতিথি বক্তব্যে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা প্রতিটি সংগঠনের সাফল্য কামনা করি। যে কর্মশালার আয়োজন করা হয়েছে এতে করে এখানে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে ।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, চাঁদপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সাথে সাংস্কৃতিক সংগঠন সপ্তরূপা নৃত্য শিক্ষালয় এর মাধ্যমে অনেক শিল্পী তৈরি হয়েছে । আমি আশাবাদী আগামিতে এই ধারা অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, এই যে ছোট ছোট বাচ্চারা কতটা প্রীতি, কতটা ভালোলাগা, কতটা আগ্রহ থেকে এই নিত্য শিখছে এবং নৃত্য উপস্থাপন, এটা ভাবতে আমার কাছে অবাক লাগে। কারণ হচ্ছে আমি দেখি বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে একটা নৃত্য করার জন্য, সে এত সুন্দর করে সাজে। অনেক কষ্টের কাজ। আমি সাধুবাদ জানাই দশ দিনব্যাপী কর্মশালা যারা অংশগ্রহণ করবে তাদেরকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ।


