“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

হাসান আল মামুন: 

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে হাইমচর উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের যৌথ আয়োজনে কর্মশালায় উপজেলায় প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শীর্ষক কর্মশালা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগ, প্রযুক্তি সহ নানান সমস্যা এবং সম্ভাবনা বিষয়ক ভাবনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে হাইমচর সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়।