মো. মাসুদ রানা:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাংবাদিক সমিতির সভাপতি ও কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের বাবা ছাদেক আলী পাটওয়ারী আর বেচেঁ নেই। তিনি শুক্রবার সকাল ১১টার সময় উপজেলার মেঘদাইর গ্রামের নিজ বাড়িতে মারা যান। শুক্রবার বাদ আসর মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য বহুগুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন,দহুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ আবুল হাসান রুহুল্লাহ শাজুলি,আতাউল্যাহ শাজুলী,মেঘদাইর মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম মোস্তফা,আরবী প্রভাষক শাহ মো. গোলাম নেওয়াজ,মরহুমের সন্তান সাইফুল ইসলাম সুমন সহ আরো অনেকে। এসময় মরহুমের জানাযায় কয়েক শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।


