স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ (২৪) নামে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাতে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
নিহত নাহিদ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের মোতালেব বেপারীর ছেলে।
জানা গেছে, মালয়েশিয়ার পেনাংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন নাহিদ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি মারা যান।
নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর অকালমৃত্যুতে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।


