লেখক ফোরামের সভাপতি মুন্না, সম্পাদক তারেক

ফারাবী খান:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লেখক ফোরামের ২০২৫-২৬ সালের কমিটি গঠন হয়েছে।
১৮তম কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে লেখক ফোরামের নির্বাহী সদস্য ফরিদ আহমেদ মুন্ন ও যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমান তারু সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশ মিলনায়তনে লেখক ফোরামের প্রতিষ্ঠাতা, লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ ও সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম পরিচালনায় ১৮তম সাধারণ সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নবাগত সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়।

নবাগত সভাপতি ও সম্পাদক সকলের কাছে দোয়া কামনা এবং তাদের উপর অর্পিত দায়ীত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা কামনা করেন।