ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন নোয়াপাড়া নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে তালুকদার রয়েল কিংস কে হারিয়ে চ্যাম্পিয়ান বোয়ালিয়া ক্রিকেট একাদশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার মাঠে বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা মো. মোরশেদ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন রনি সর্দারের পরিচালনায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ‘লায়ন আল-আমিন ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আল-আমিন।
প্রধান অঅতিথি তার বক্তব্যে বলেন, আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারলে, আগামিতে সে সমাজের বোজা হয়ে দাড়াবে। সে বোজার লাগাম টেনে দরতে সন্তানকে সঠিক পথে সঠিক শিক্ষা দিবো। তা হতে পারে খেলাধুলা, বিনোদন, আবাসিক ও উন্নত পড়াশোনার মাধ্যমে। আপনি আপনার সন্তানকে সঠিকভাবে তৈরি করবেন, সে সন্তান শুধু আপনার প্রয়োজনে ভূমিকা রাখবে না। জাতি ও সমাজের বিশেষ অবদান রাখবে।
এসময় তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলা ধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করত হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একই সাথে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্টন থানা যুবদলের সম্ভাব্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সংগ্রাম। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম বেপারী। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সাহাবুদ্দিন সাবু, ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল আমিন, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সহ অন্যান্য নের্তৃবৃন্দরা।


