মো. মাসুদ রানা:
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। এসময় তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন, সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, দাতা সদস্য ডা. স্বাধীন চৌধুরী, বিএনপি নেতা তাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক রুবেল বেপারী সহ আরো অনেকে।
পরে অনুষ্ঠানকে মনোজ্ঞ করে রাখতে নৃত্য ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এসময় বিএনপি নেতা মোজাফফর হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নরেশ চন্দ্র, প্রভাষক সিহাব হোসেন সাগর, ছাত্রদল নেতা সাব্বির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


