আমান উল্লাহ খান ফারাবী:
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এদুই ব্রিকফিল্ড অবৈধ ভাবে পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার চরবসন্ত টিএনবি ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা করে। একই সাথে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন গাজীপুর বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাহাবুব চেয়ারম্যান এমসিবি ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়।
জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ও আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন, সেনাবাহিনীর সদস্যগণ, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. আব্দুল হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।


