সাংবাদিক সম্মাননা পেলেন দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক আতিক

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সম্মাননা-২০২৫ পেলেন ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক আতিক খান।

শনিবার (৩ জানুয়ারী-২০২৬) চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের হাত এপুরস্কার গ্রহণ করেন তিনি।

সাংবাদিক সম্মাননা পেয়ে আতিক খান বলেন,
পুরস্কার-২০২৫ অর্জন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাই ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রহিম বাদশা ভাই ও সাধারণ সম্পাদক কাদের পলাশ ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা মনোনয়ন বোর্ডের সদস্য, সিনিয়র সাংবাদিকবৃন্দ ও আমার সকল সহকর্মীদের প্রতি। যাদের অনুপ্রেরণা ও ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।

আমি মনে করি, যেকোনো কোন প্রাপ্তি বা অর্জন মানুষকে আরো বেশি দায়িত্ববান হিসেবে গড়ে তোলে। তাই সকল শুভাকাঙ্খীর কাছে দোয়া চাই, আমি যেন অতীতের ন্যায় আগামীতেও সততা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে মানুষের সেবা করতে পারি।