স্টাফ রিপোর্টার, মতলব দক্ষিণ, চাঁদপুর:
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের করবন্দ গ্রামের একটি দোকান থেকে সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়েছে। মতলব দক্ষিণ থানাধীন করবা শাহ আলম এর দোকান। ২১ মে ২०২৪ইং তারিখ দিবাগত রাত অনুমান ১০.৩০ ঘটিকার হইতে ইং
২২মে ২০২৪ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ মধ্যে এ ঘটনা ঘটায় চোরের দল।
এবিষয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সিএনজি মালিক জুলাস মাল।
অভিযোগে উল্লেখ করা হয়, বিগত পাঁচ মাস পূর্বে বাবুর হাট সেতু পরিবহন শো-রুম হইতে ২,৯০,০০০/- টাকায় একটি সিএনজি গাড়ী ক্রয় করি। যাহার দুই পাশে সম্রাট এন্টারপ্রাইজ এবং সামনে গ্লাসে মালাআল্লাহ লেখা আছে। যাহার গাড়ী নং-চাঁদপুর-থ-১১-৮১২৯, চেসিস নং-MD2A27AZ3FW122605, ইঞ্জিন নং- AZZWFL42394, ক্রয় সূত্রে মালিক হইয়া উক্ত সিএনজি গাড়ীটি আমার পূর্ব পরিচিত উপরোক্ত ১নং সাক্ষী ভাড়ায় চালিয়ে আসিতেছিল। গত ২১/০৫/২০১৪ইং তারিখ রাত্র অনুযান ১০.৩০ ঘটিকার সময় ১নং সাক্ষী প্রতিদিনের ন্যায় উক্ত সিএনজি গাড়ীটি চালাইয়া জনৈক শাহ আলমের গ্যারেজ তালা বন্ধ করিয়া বসতবাড়ীতে চলিয়া আসে। পরদিন ২২/০৫/২০১৪ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ১নং সাক্ষী গ্যারেজে গিয়ে দেখে যে, গ্যারেজের তালা নাই এবং সার্টার বন্ধ। তাৎক্ষনিক ১নং সাক্ষী ডাক-চিৎকার করিতে থাকিলে উপরোক্ত ২,৩নং সাক্ষীদ্বয় সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে ১নং সাক্ষী তাহাদের সঙ্গে নিয়া গ্যারেজের ভিতর প্রবেশ করিয়া দেখে আমার সিএনজি গাড়ীটি নাই। তাৎক্ষনিক ১নং সাক্ষী আমাকে মোবাইল ফোনে জানাই যে, অজ্ঞাতনামা চোর/চোরেরা আমার সিএনজি গাড়ীটি চুরি করিয়া নিয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘটনার সত্যতা পাই। আমার ধারনা ২১/০৫/২০১৪ইং তারিখ দিবাগত রাত অনুমান ১০.৩০ ঘটিকা হইতে পরদিন ২২/০৫/২০১৪ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা
চোর/চোরেরা শাহ আলমের গ্যারেজের তালা খুলিয়া কৌশলে আমার মালিকানাধীন সিএনজি গাড়ীটি চুরি করিয়া নিয়া যায়।
এবিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


