স্টাফ রিপোর্টার, ইউএসএ:
শ্রীলঙ্কাকে ২উইকেটি হারিয়ে টি টুয়েন্ট বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় পায় বাংলাদেশ। তৌহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসটিই বাংলাদেশের জয়ের পথ প্রসস্ত করে দেয়।
যে ওভারে হৃদয় আউট হন তার আগের পরপর তিন বলে ছক্কা হাঁকান। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এতো অল্প রানের লক্ষ্য কঠিন করে ফেরে ব্যাটাররা। সব শেষ বুড়ো বাঘ ১৩ বলে ১৬ রান করে ম্যাচ জিতেয়ে মাঠ ছাড়েন মাহমদুল্লাহ রিয়াদ।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রিশাদ হোসেন। এ ম্যাচে সে ২২রানে তিন উইকেট নেয়।
১২৫ রান তাড়ায় নেমে তৃতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভার বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে দুই বলে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। তিন রান নিতে পারে বাংলাদেশ প্রথম ওভার থেকে। পরেরটিতে গিয়ে হারায় আরও এক উইকেট।
এবার নুয়ান থুসারার বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। ৬ বলে ৩ রান করেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজন সিঙ্গেলস নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন।
কিন্তু হুট করেই ছন্দপতন ঘটে নাজমুল হোসেন শান্ত ফিরলে। নুয়ান থুসারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লিটনের সঙ্গে ২২ বলে ২২ রানের জুটি ভেঙে যায় তাতে। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ঠিক বিপরীত অবস্থা হয় বাংলাদেশের। বাউন্ডারি আসে স্রেফ দুটি। ৩ উইকেটে বাংলাদেশ করে ৩৪ রান।


