হাইমচরে ইউনিয়ন আ. লীগের মতবিনিময়

মো. কামাল হোসেন, হাইমচর, চাঁদপুর:

হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা ও সাহেবগঞ্জ বাজারে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই জুন শুক্রবার দিনব্যাপী সাহেবগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভায় হাইমচর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান প্রধানিয়া এর সভাপতিত্বে ও ইউপি সদস্য মনির হোসেন গাজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সিনিয়র সহ-সভাপতি এম বাশার, হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা গোলদার, নীলকমল ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক ইয়াসিন, যুগ্ম আহব্বায়ক আল আমিন সরদার।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহজাহান, রেহান গোলদার, সৈয়দ হাওলাদার, বাচু হাওলাদার, আলমাস বকাউল, আবদুল্লাহ হক মোল্লা, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি কাজল পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য দেলোয়ার সরদার, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সোহাগ মাঝি সহ স্থানীয় এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠান শেষে সাহেবগঞ্জ বাজার পশ্চিম দিকে মাটি কেটে আওয়ামী লীগের অফিসের কাজ শুরু করা হয়।