সুমন কুমার দত্ত-এর কবিতা

প্রশ্ন
পেট্রোল কাবাবে আজ গণতন্ত্র
ভবিষ্যত ভেবে শকুন কাঁদে
মানুষ যদি মানুষ মারে
আমরা খাবো কারে?

অনুভূতি

জলদেবী নাট্যাংশে
তুমি ছাড়া কে যাইনি বিচারে
আমার হারানো অনুভূতির রং-এ
তোমার মরা খালের সাঁকো পাড়ে
খুঁজে পেলাম আমার তাকে।

তাই তুমি ছিলে পুরো নাটক জুড়ে
আমার আগ্রহী দু’নয়নে।