রবিবার (৯ জুন) সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় ও আশপাশের এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি গণমাধ্যমককে জানান, আসলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেদের খুব সফল মনে হয়। আমাদের ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন, তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে নির্দেশনা, ছাত্রলীগ সমাজের কাজে, মানুষের প্রয়োজনে, দেশের যে কোন ক্রান্তি লগ্নে নিজের জীবন বাজি রেখে ছিল আছে এবং থাকবে।
তিনি আরো জানান, ছাত্রলীগ করার মূল উদ্দেশ্য শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করাই না। ছাত্রলীগ মানে দেশ ও জাতির কল্যাণে, মানবিক কাজ করাই ছাত্রলীগ। দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এভাবে ছাত্র রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় মানুষের মাঝে, নিজেদেরকে বিলিয়ে দিতে পারি।
এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক লিও রাসেল হোসাইন, বাগাদী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জহির গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মৈশাদী ছাত্রলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন পাঠান, পৌর ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান, পৌর ছাত্রলীগ নেতা মাহাবুর বাবু, সিয়াম পাটোয়ারী, মো. তানভীর হাসান. ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ রিমন, তানভীর, সাকিব, অনিকসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


