এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

সোমবার (৬ জুলাই) মতলব সরকারি কলেজ গেইটে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পরীক্ষা চলাকালে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত শুভ, সজিব, জসিম এবং মতলব পৌর ছাত্রদল নেতা সাদেক প্রধান, আরাফাত সোহান, মোরসালিন, তারিক, তানজিল, মিনহাজ, সিহাব, আল আমিন মিয়াজিসহ অন্যান্য নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান ছাত্রদলের সামাজিক ও মানবিক কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ছাত্রদল সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।