বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস, চাঁদপুরে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর। দিবসটি উপলক্ষে আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে দিনব্যাপী র্যা লি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রচারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পরিবেশ বিষয়ক বর্ণাঢ্য র্যা লি বের হবে। র্যা লিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এছাড়া স্বাগত বক্তব্য, পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রধান অতিথির বক্তব্য, পুরস্কার বিতরণ এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিল্লুর রহমান।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য “জনগণই পরিবেশের চালিকাশক্তি, তারাই জলবায়ু পরিবর্তনের সমাধান” (ঈষরসধঃব অপঃরড়হ)। দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষকে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।