স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ছেংগারচর স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে, এখন সেইভাবে খেতে চায় বিএনপি।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের চেয়ারম্যান, মেম্বার ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে তরুণদের ভূমিকা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে। মাদক নির্মূল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী ও ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ছেংগারচর স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে, এখন সেইভাবে খেতে চায় বিএনপি।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের চেয়ারম্যান, মেম্বার ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে তরুণদের ভূমিকা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে। মাদক নির্মূল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী ও ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।