স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কমিটির উদ্যোগে হাইকোর্টের রিট-পরবর্তী রায় বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোস্তফা খান। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ. কে. এম. তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাইকোর্টের রিট-পরবর্তী রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা ও আইনসম্মত অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সভায় আরও বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং রায় বাস্তবায়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে।