অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ

স্টাফ রির্পোটার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নির্বাচন ও বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অতীত সরকার ভোট চুরি করতো, কিন্তু বর্তমান সরকার ফলাফল চুরি করেছে।

“আজ (শনিবার) চাঁদপুর জেলা শহরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’-এর ব্যনারে আয়োজিত এই পদযাত্রা ও পথসভাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। চাঁদপুর জেলা এনসিপি-এর আহ্বায়ক মো: মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। বর্তমান ব্যবস্থা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে।

পথসভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল পদযাত্রা বের হয়। পদযাত্রায় দলের কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ এবং বিপুল সংখ্যক নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরেন।