স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের জেলা প্রশাসক বলেন আহমেদ জিয়াউর রহমান বলেন, এআই ও ফ্যাক্ট চেকিং মাধ্যমে আপনারা সঠিক তথ্য নিশ্চিত করতে পারবেন। চাঁদপুরের কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা সাংবাদিকগণ সঠিক তথ্য দিয়ে নিউজ করে ফুটেজ প্রকাশ করেছেন যে চাঁদপুরে কোন লঞ্চডুবির ঘটনা ঘটেনি। যখনি সত্য প্রকাশ করে নিউজ করা শুরু হলো, তখনই গুজব চাপা পড়ে গেছে।
তিনি বলেন, এআই ও ফ্যাক্ট চেকিং এর প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে এটা নিয়ে যুদ্ধ চলছে। বিশ্বকাপ পরবর্তী অনেক মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছিল, আসলে সবই ছিল গুজব। যারা প্রকৃত সাংবাদিক তারা ফেসবুক সাংবাদিকদের কারণে বিভ্রান্তিতে পড়ছেন। জেলা প্রশাসনের আয়োজনে আমরা, আপনাদের মাধ্যমে চাঁদপুরের অন্যান্য সাংবাদিকগনকে ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করব। আজকের কর্শশালার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি । আপনারা সবাই ভালো থাকবেন।
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী সেশনে অনুষ্ঠিত হয়।সমাপনী সেশনে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় তৃতীয় দিনের সমাপনী সেশন প্রশিক্ষণ প্রদান করেন ও বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তিনি ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি-ভিডিও যাচাই এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেন।কর্মশালায় পিআইবি টিমের সাথে ছিলেন পিআইবির হিসাবরক্ষক মো: মিজানুর রহমান সরকার, অফিস স্টাফ মো: কফিজুল হক।


