চাঁদপুরে এনসিপির বিক্ষোভ

স্টাফ রির্পোটার:

হবিগঞ্জে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সম্পাদক তামিম খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।