শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর, বলশিদ, উয়ারুক, ইছাপুরা, রাজাপুরসহ বিভিন্ন এলাকার স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, মো. বাবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাহবুব আলম, জুয়েল, মো. বোরহান উদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোকন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মো. সেকান্তর আলী, মো. মনির হোসেন, মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান পাটোয়ারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।