ফরিদগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে আটক

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ জানান, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। পরে উভয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।