স্টাফ রিপোর্টার:
পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, নজরুল ইসলাম বাবলু, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, হাসান আল রিয়াদ, মোঃ মহসিন খান।
দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম বিএনপি সরকার ক্ষমতায় থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে সেই লক্ষ্যে ৫ দিনব্যাপী নানান আয়োজন করেছে। এ সমস্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে চাঁদপুর সদর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন।


