শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে নজরুল সংগীত পরিবেশন করতে হবে —আহমেদ জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা (২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত-২০২৬) আয়োজনের লক্ষ্যে চাঁদপুর জেলা কমিটির সমন্বয় সভা জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নজরুল বর্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়ে তা বাস্তবায়ন করবেন। সেই সাথে মনিটরিং করবেন স্কুল কলেজ মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজনা করা হবে। মাদরাসা এবং কলেজের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল স্কুল কলেজে মাদরাসা একসাথে অনুষ্ঠান শুরু করা হবে। সর্বশেষ সরকারের পাঠানো নীতিমালার সিডিউল অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান করা হবে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি একটি করে নজরুল সংগীত পরিবেশন করতে হবে, যাতে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায়, জাতীয় কবি নজরুল সর্ম্পকে জানতে পারে। প্রাথমিক পর্যায়ে বেশি জোর দিতে হবে।

এ সময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, চাঁদপুর আহমেদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ফারুক আহম্মদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। এসময় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।