জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার ॥ এমপি মানিক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জে এম সেনগুপ্ত সড়কে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, অনেক দিন পর আমরা মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। আমাদের চারপাশের পুকুর, জলাশয় অবমুক্ত করতে হবে। যাতে করে মশার কামড়ে ডেঙ্গু না হয়। যেখানে জলাশয় রয়েছে সেখানে পুকুর করে আপনারা সেখানে মাছ চাষ করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। সে মোতাবেক আগামী ৫ তারিখের মধ্যে সদর ও হাইমচরে ৪ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি আরো বলেন, জনগণের ভাগ্য ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি দল সরকারের নামে অপপ্রচার করে যাচ্ছেন। কিছু দলের মানুষ আছেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মিথ্যা কথা বলা। জনগণ ও সাধারণ মানুষকে বুঝাতে হবে তাদের এই মিথ্যা কথা কানে না নেওয়া জন্য।

দেশমাতা বেগম খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি। আমাদের নেত্রী মৃত্যুবরণ করেছেন। জনগণের সাথে দেশের সকল কাজ করে গিয়েছেন। তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও কারো সঙ্গে আপোষ করেন না।

তিনি আরো বলেন, সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০০ বেডে করার চেষ্টা চলছে। আগে কোন সরকার তা করেনি। আমরা প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠন করেছি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। যে সমস্ত কমিটি কাজ করেছেন তার এই কমিটিতে থাকতে পারবেন। যারা কাজ করেনি দ্রুত তাদের কমিটি পরিবর্তন করা হবে।
চাঁদপুরে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজ থাকতে পারবে না। সকল অপশক্তিকে আমরা একসাথে রুখে দেব। আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না, প্রশাসনের সহযোগিতা নিবেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল,আইনবিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশিদ,দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শহর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিম খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লা খোকন, জেলা মহিলা দলের সেক্রেটারি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুইয়া, জেলা ওলামা দলের সভাপতি জসিম উদ্দীন, মৎস্যজীবী দল নেতা মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ঈমান হোসেন গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআান তেলাওয়াত সদর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ইসমাইল হোসেন।