স্টাফ রিপোর্টার;
চাঁদপুরের শাহরাস্তিতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ৩ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরদর্শক রফিকুল ইসলাম ও এসআআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি উপজেলার দৈকামতা এলাকায় যুগীবাড়ী ব্রীজের উপর অভিযান পরিচালনা করিয়া অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় কিশোর ফাহিম (১৫), তৌহিদুল ইসলাম (১৬) ইয়াছিন আরাফাত (১৬), সর্ব সাং- দৈকামতা, উপজেলা শাহরাস্তি, জেলা- চাঁদপুরদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাহাদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা রাতে উক্ত স্থানে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর প্রদান করিতে পারে নাই। পরবর্তীতে তাহাদের অবিভাবক থানায় আসিয়া আটককৃত বর্নিত কিশোররা রাত্রিকালীন অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করিবে না মর্মে আশ্বস্থ করিলে এবং আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাহাদের অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।


