স্টাফ রিপোর্টার
মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত ১ নভেম্বর রোববার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে মতলব উত্তর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার সহ সুগন্ধি গ্রামের ৩নং আসামী মোঃ শাহ আলম (৫৫) এর নতুন বাড়ির গোয়ালগর সংলগ্ন শয়ন কক্ষে প্রথমে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান সুগন্ধি গ্রামের (সরকার বাড়ির মোঃ সাইফুল সরকার (৩২), সুগন্ধিগ্রামের (বেপারী বাড়ি) আফসার উদ্দিন বেপারী (৩৪) ও সুগন্ধি গ্রামের (রাঢ়ী বাড়ি) মোঃ শাহ আলম (৫৫) কে ৭৬ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে।
অপরদিকে, এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার সহ মতলব উত্তর থানাধীন ৩নং সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী বাজার মোঃ ওসমান গনির চা দোকানের সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ মুন্সিরকান্দি (প্রধান বাড়ি) মোঃ জমির হোসেন(২৫) কে আটক করা হয়।
এছাড়াও ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারায় আরো ৩ জন আসামিকে আটক করা হয়েছে। মাদক সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


