কচুয়ায় এরশাদ হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরা,দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের কচুয়ায় এরশাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির জামে মসজিদের পুকুরের পাড় থেকে নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে কচুয়া থানার পুলিশ।
নিহত এরশাদ হোসেন একই উপজেলার বদরপুর গ্রামের রাম সিংগাপুর বাড়ি মৃত শহীদুল্লাহর ছেলে ।

স্থানীয়রা জানান, মসজিদের মুসল্লিরা পুকুরের পশ্চিম পাশে নারিকেল গাছের ঝুলন্ত একটি লাশ দেখতে পেয়ে কচুয়া থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান,আমার স্বামী এরশাদ হোসেন সড়ক দুর্ঘটনার পর দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। সে গত দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ তার ঝুলন্ত অবস্থা লাশ দেখতে পাই। আমার স্বামীর মৃত্যুতে কোন অভিযোগ নেই।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।