কচুয়ার সাচার বহুমুখী উবি ছাত্রদলের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা ছাত্রদল। গত মঙ্গলবার উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারীর উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি পদে মোঃ সাইফুল দেওয়ান শান্ত (নবম), সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন মুজাহিদ (অষ্টম) ও সাংগঠনিক সম্পাদক পদে ইয়াকুব হোসেন (অষ্টম) কে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার পাটোয়ারী।