স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সকিনা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননী প্রবাসী নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ৯ সেপ্টেম্বর বুধবার মধ্যরাতে লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গুচ্ছ গ্রামের ৭ নম্বর রুমে এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিগত প্রায় সাত বছর যাবৎ তিনি গুচ্ছ গ্রামে বসবাস করে আসছেন। তিনি একজন প্রবাসী ইতিপূর্বে একাধিকবার তিনি বিদেশে যাওয়া-আসা করেছেন। গত রমজানে তিনি প্রবাস থেকে দেশে আসেন। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে মৃত সকিনা বেগমের ভাই মালেক ভুঁইয়া জানান মধ্যরাতে অজানা বিদেশি নাম্বার থেকে রাসেল নামে এক ব্যক্তি জানান তার বোন আত্মহত্যা করেছেন। তার পরিচয় জানতে চাইলে সে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানান। খবর পেয়ে আমি দ্রুত বোনের বাসায় যাই গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। জানালা দিয়ে বোনকে জুলে থাকতে দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই।
এদিকে সকিনা বেগমের বোন আয়শা বেগম বলেন রাত ১১ টা বাজে ও আমরা দুই বোন একই সাথে বসে খোশ গল্প করেছি। তার ভিতরে কোন প্রকারের হতাশা কিংবা খোবের কোন কিছুই দেখতে পাইনি। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লোহার দরজা ভেঙে সকিনা বেগমকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল থানার এস আই মোঃ স্বপন লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে জান।
সকিনা বেগমের আত্মহত্যায় গুচ্ছগ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।


