মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মো. রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ষাটনল এলাকার বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই সাদেকুর রহমান ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় রাজিবকে আটক করার পর তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।