স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিএনপি অফিস ভাঙচুর এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে থানা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাকিবুল হাসান এবং এসআই মোঃ মোজাফ্ফর আলী সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক ৩টায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম রূপসা গ্রামের সফর আলীর ছেলে সামসুল আলম ওরফে মাসুদ আলম (৪২) এবং সাহেবগঞ্জ গ্রামের শফিকুর রহমানের ছেলে ইব্রাহিম রহমান ওরফে সৈকত (৩৫, গৃদকালিন্দিয়া গ্রামের মৃত ওয়াহেদের ছেলে আবদুস সাত্তার ওরফে কালু মাস্টার (৬৫)।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদ উল্লাহ জানান, বিএনপির অফিস ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


